১৯:১
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ كهيعص
কাফ-হা-ইয়া-'আইন-স্বাদ।
مريم · মক্কী · মোট ৯৮ আয়াত
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ كهيعص
কাফ-হা-ইয়া-'আইন-স্বাদ।
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا
এ তাঁর বান্দা যাকারিয়ার প্রতি তোমার প্রভুর অনুগ্রহের বিবরণ।
إِذْ نَادَىٰ رَبَّهُ نِدَاءً خَفِيًّا
স্মরণ করো, তিনি তাঁর প্রভুর প্রতি মৃদু স্বরে আহ্বান করলেন --
قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
তিনি বললেন -- ''আমার প্রভু! আমার ভেতরের হাড়-গোড় জিরজিরে হয়ে গেছে আর মাথাটি হয়ে গেছে জড়ভরত পাকাচুল বিশিষ্ট, আর আমার প্রভু! আমি তো তোমার কাছে আমার প্রার্থনায় কখনো নিরাশ হই নি।